Thursday, September 22, 2016

ফরিদপুরে দাফনের আগে কেঁদে উঠলো মৃত শিশু : হাসপাতালে তোলপাড়

জন্মের পরই চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর একটি কার্টন বা ব্যাগ এনে তাকে ভরে নিয়ে যেতে বলেন। সে মতে তাকে একটি কার্টনের মধ্যে ভরে সারারাত গোরস্থানে একটি কবরের উপর শুইয়ে রাখা হয়। সকালে তাকে শরিয়া অনুযায়ী দাফনের পূর্ব মুহুর্তে ইমাম সাহেব দেখতে চান মুখটি কেবলামুখী রয়েছে কি না। বাচ্চার মুখ দেখতে কার্টন খোলার পরই কেঁদে উঠলো শিশুটি। সজোরে কান্না করে উঠলো, না আমি মরিনি। নিষ্ঠুর পৃথিবীর এক নিষ্ঠুর চিকিৎসক আমাকে মৃত ঘোষনা করায় সারারাত কবরস্থানে শুইয়ে রাখলো।ঘটনাটি ফরিদপুর শহরের বিশেষায়িত শিশু হাসপাতাতাল ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের। আর জিবীত শিশুকে মৃত ঘোষনা করেছেন এই হাসপাতালেরই গাইনী চিকিৎসক ডাঃ রিজিয়া আলম।
ফরিদপুরের জেলা আনসার ও ভিডিপি অফিসের উচ্চমান সহকারী মোঃ আবুল কালামের ছেলে নাজমুল হুদা জানান, তার পুত্রবধু অ্যাডভোকেট নাজনীন আক্তার (২৩) প্রস্রব বেদনা উঠায় বুধবার দিবাগত রাতে তাকে প্রথমে শহরের আরোগ্য সদনে ও পরে রাত ১১টার দিকে শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। তবে সিট না থাকায় তাকে দেখতে চাননি চিকিৎসক। এরপর হাসপাতালের ডক্টরস রুমের বেডেই রাত আড়াইটার দিকে শিশুটি ভূমিষ্ট হয়। এরপর ডাঃ রিজিয়া আলম শিশুটিকে মৃত ঘোষনা করে একটি কাটন বা ব্যাগ এনে নিয়ে যেতে বলেন। কথামতো তিনি একটি কার্টন এনে নাতিকে নিয়ে আলিপুর কবরস্থানে যান। সেখানে তখন দাফনের ব্যবস্থা না হওয়ায় একটি কবরের উপর শুইয়ে রাখেন। সকালে দাফন করতে গেলে তাকে জিবীত পাওয়া যায়।
পাশের কেবিনের রোগীর স্বজন কোহিনুর বেগম বলেন, প্রচন্ড প্রসব বেদনা উঠার পর ডাঃ রিজিয়া আলম এসে বাচ্চাটির প্রসব করান। এরপর নবজাত শিশুটিকে তিনি মৃত ঘোষনা করেন। সকালে খবর পেয়ে শিশু হাসপাতালে গেলে দেখা যায়, নার্সরা ব্যস্ত শিশুটিকে নিয়ে। তারা শিশুটিকে সুস্থ্য করে তোলার চেষ্টা চালাচ্ছেন। শিশুটির নানী জানান, তার ছেলে বউয়ের বাচ্চা ভূমিষ্ট হওয়ার জন্য চিকিৎসক সময় দিয়েছিলেন সামনের বছরের জানুয়ারীতে। তার আগেই বুধবার দিবাগত রাতে তার স্বাভাবিক জন্ম হয়।
কবরস্থানের ইমাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, সকালে দাফনের আগে তিনি বাচ্চার মুখ কেবলামুখী রয়েছে দেখতে কার্টনটি খুলতে বলেন। এরপর বাচ্চাটি কেঁদে উঠে।
এ ব্যাপারে ডাঃ রিজিয়া আলমের সাথে যোগাযোগ করা হলেও তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, জন্মের পর বাচ্চাটি কান্নাকাটি করে নাই। পালসও পাই নাই। এজন্য বলেছিলাম বাচ্চাটিকে নিয়ে যান। এটি একটি অলৌকিক ব্যাপার বলে তিনি জানান।
এদিকে, মৃত ঘোষনার পর বেঁচে ওঠা শিশুটিকে পুনরায় শিশু হাসপাতালে আনার পরে তার চিকিৎসায় গাফলতি দেখা গেছে। সারারাত কার্টনে বন্ধ শিশুটিকে কোন ইনসেনটিভ কেয়ারে রাখা ছিল না। একটি লোহার বেডের উপর নার্সদেরকে দেখা গেছে তার চিকিৎসা করাতে। সংশ্লিষ্টদের চরম গাফিলতি সহসাই প্রতিয়মান হয়েছে। প্রচন্ড প্রসব বেদনার পর জন্ম দেয়া জিবীত সন্তানকে যখন চিকিৎসক মৃত ঘোষনা করেন তখন সেই মায়ের কেমন লাগতে পারে? নবজাত প্রাণের কি কোন মূল্যই নেই? শিশু হাসপাতালের অন্য রোগীর স্বজনদের প্রশ্ন ছিল এটি। বিষয়টি নিয়ে শিশু হাসপাতালে তোলপাড় শুরু হয়েছে।

আফগানদের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা, থাকছে নতুন মুখ

দীর্ঘ ১০ মাস পর রবিবার আফগানিস্তান সিরিজের মধ্যদিয়ে ঘরের মাঠে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে টাইগাররা। সিরিজে তিনটি ওয়ানডে খেলতে গতকাল ঢাকায় পা রেখেছে আফগানরা।
আগামী ২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এছাড়াও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। আসন্ন এই সিরিজের প্রথম দু’টি ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বৃহস্পতিবার মিরপুর এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ স্কোয়াড ঘোষণা করা হয়।
এর আগে, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ জনের দল ঘোষণা করে বিসিবি। ২০ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন এইচপি ক্যাম্পের মেহেদি হাসান মিরাজ, শুভাশিষ রায় ও আলাউদ্দিন বাবু।
১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়াদের তালিকায় রয়েছেন এইচপি ক্যাম্পের ক্রিকেটাররা। এদিকে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেল মিডলঅর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। তবে দলে জয়গা হয়নি এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, মোশাররফ হোসেন রুবেল, আল-আমিন হোসেনের।
আফগানদের বিরুদ্ধে টাইগারদের ১৩ সদস্যের দল:
১) তামিম ইকবাল,
২) সৌম্য সরকার,
৩) ইমরুল কায়েস,
৪) মোসাদ্দেক হোসেন সৈকত,
৫) সাকিব আল হাসান,
৬) মাহমুদউল্লাহ রিয়াদ,
৭) নাসির হোসেন,
৮) মুশফিকুর রহিম,
৯) সাব্বির রহমান,
১০) তাইজুল ইসলাম,
১১) মাশরাফি বিন মর্তুজা,
১২) শফিউল ইসলাম,
১৩) রুবেল হোসেন।

মহড়া শুরু করেছে পাকিস্তানের বিমান বাহিনী!


জম্মু কাশ্মীরের উরির সেনা সদর দফতরে হামলায় ভারতের ১৮ সেনা সদস্য নিহত হয়। ভারত এর জন্য তথ্য প্রমাণসহ পাকিস্তানতে দোষারোপ করছে। তবে পাকিস্তান অস্বীকার করেছে।
এই নিয়ে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা চলছে। একদিকে ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানের সীমান দিকে অগ্রসর করছে বলে দাবি করছে পাকিস্তানী গণমাধ্যম। অন্যদিকে পাকিস্তানও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।
ইতোমধ্যে পাকিস্তানের বিমান বাহিনীর মহড়া দিতে শুরু করেছে। বিমান বাহিনীর কারণে দেশটির স্থানীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইসলামাবাতের রাওয়ালপিন্ডিতে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৩ টি বিমানের ফ্লাইট বাতিল করেছে।
এই ফ্লাইটের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১৮টি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনের (পিআইএ)’র। আর বাকিগুলো অন্য এয়ার লাইন্সের। পিআইএ’র ১০ টি নির্ধারিত ফ্লাইট উত্তরাঞ্চলীয় সাকারদু, চিত্রাল ও গিলগিটে যাওয়ার কথা ছিল। এর মধ্যে ৬টি ফ্লাইট গিলগিল থেকে সাকারদু ফেরত আসার কথা ছিল। আর বাকি চারটি ফ্লাইট চিত্রাল থেকে সাকারদু যাওয়া ও আসার কথা ছিল।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার বিবরনীতে জানা যায় আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জোবাইন-ডাহারান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পটুয়াখালীর রফিকুল ইসলাম এবং সিরাজুল ইসলাম, রানা, শরিফ, বরিশালের উজিরপুর উপজেলার শহিদুল ইসলাম ও বাবুল। শহদিুল ও বাবুল দুই ভাই। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিটের মূল্য!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকেটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সিরিজের টিকেট বরাবরের মতো ব্যাংকে নয়, পাওয়া যাবে অনলাইনে।
গ্রাহক ভোগান্তি কমাতেই প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নিয়েছে (বিসিবি)। বৃহস্পতিবার দুপুরে বিসিবি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে স্পনসরের নাম ঘোষণা করা হয়।
অনলাইন ছাড়াও ম্যাচের দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেটেও টিকেট পাওয়া যাবে। পাঁচটি বিভাগে টিকেটের মুল্য নির্ধারণ করা হয়েছে।

এক নজরে টিকেটের মূল তালিকা:
গ্রান্ড স্ট্যান্ড: ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা
শহীদ মুসতাক/জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড: ১৫০ টাকা
ইস্টার্ণ স্ট্যান্ড: ১০০ টাকা
টিকেট বিক্রয় সম্পর্কে সহজ.কমের মালিহা কাদির জানান, বৃহস্পতিবার বিকেল থেকেই টিকেট বিক্রি শুরু হবে। পেমেন্ট হবে অনলাইনে। ক্রেতারা টিকেট কিনতে পারবেন ক্রেডিট কার্ড দিয়ে।
কোনো ক্যাশ পেমেন্টে থাকবে না। একজন ক্রেতা সর্বোচ্চ তিনটি টিকেট কিনতে পারবেন। এজন্য লাগবে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার।
টিকেট সংগ্রহ করতে যেতে হবে পিক-আপ পয়েন্ট অর্থাৎ যেখান থেকে টিকেট সংগ্রহ করতে হবে সেখানে গিয়ে মোবাইল নাম্বারটি দিতে হবে। নাম্বার ম্যাচ করলেই ক্রেতাকে টিকেট দেয়া হবে। ঢাকায় অবস্থিত লোটোর সাত আউটলেটকে পিকআপ পয়েন্ট হিসেবে নির্ধারিত করা হয়েছে।