স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকেটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সিরিজের টিকেট বরাবরের মতো ব্যাংকে নয়, পাওয়া যাবে অনলাইনে।
গ্রাহক ভোগান্তি কমাতেই প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নিয়েছে (বিসিবি)। বৃহস্পতিবার দুপুরে বিসিবি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে স্পনসরের নাম ঘোষণা করা হয়।
অনলাইন ছাড়াও ম্যাচের দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেটেও টিকেট পাওয়া যাবে। পাঁচটি বিভাগে টিকেটের মুল্য নির্ধারণ করা হয়েছে।
এক নজরে টিকেটের মূল তালিকা:
গ্রান্ড স্ট্যান্ড: ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা
শহীদ মুসতাক/জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড: ১৫০ টাকা
ইস্টার্ণ স্ট্যান্ড: ১০০ টাকা
টিকেট বিক্রয় সম্পর্কে সহজ.কমের মালিহা কাদির জানান, বৃহস্পতিবার বিকেল থেকেই টিকেট বিক্রি শুরু হবে। পেমেন্ট হবে অনলাইনে। ক্রেতারা টিকেট কিনতে পারবেন ক্রেডিট কার্ড দিয়ে।
কোনো ক্যাশ পেমেন্টে থাকবে না। একজন ক্রেতা সর্বোচ্চ তিনটি টিকেট কিনতে পারবেন। এজন্য লাগবে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার।
টিকেট সংগ্রহ করতে যেতে হবে পিক-আপ পয়েন্ট অর্থাৎ যেখান থেকে টিকেট সংগ্রহ করতে হবে সেখানে গিয়ে মোবাইল নাম্বারটি দিতে হবে। নাম্বার ম্যাচ করলেই ক্রেতাকে টিকেট দেয়া হবে। ঢাকায় অবস্থিত লোটোর সাত আউটলেটকে পিকআপ পয়েন্ট হিসেবে নির্ধারিত করা হয়েছে।

No comments:
Post a Comment